1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মহান বিজয় দিবসে ত্রিশালে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে ত্রিশালে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের ‘দরিল্যা পূর্বপাড়া একতা সংঘ’র উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় দরিল্যা বাজার প্রাঙ্গণে পুরো মাঠজুড়ে দর্শকদের বিপুল উপস্থিতিতে উৎসবমুখর, জাঁকজমকপূর্ণভাবে এ ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও বিশিষ্ঠ সমাজসেবক মুজিবুল ইসলাম সরকার (এম.এ)। রামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, অবসরপ্রাপ্ত জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল নাসের রাজপুত্র (সরকার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম আজম সরকার, অ্যাডভোকেট নাবিদ আহসান নূর, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান চাঁনু সরকার, রামপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক হারুনুর রশিদ, রামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা, যুবনেতা শাহাদাত হোসেন প্রমূখ। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, পল্লী চিকিৎসক ও দরিল্লা বাজারের সভাপতি দিদারুল ইসলাম সুজন। শুভেচ্ছান্তে ছিলেন, আরাফাত (আকন্দ) প্রিয়ন্ত, সাগর, তায়েব ও নাঈম। খেলায় অংশগ্রহণ করেন, সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ। ২/১ গোলে জুনিয়র একাদশ জয়লাভ করেন। অতিথিগণ চ্যাম্পিয়ন দলের হাতে খাসি তুলে দেন ও রানার্সআপ দেওয়া হয় ট্রফি। খেলায় অতিথিগণ তাদের বক্তব্যে বলেন,“যুবসমাজকে ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্টের বিকল্প নেই। এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এবং আয়োজকদের কে এমন খেলা অব্যাহত রাখার পরামর্শ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ