
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের কালমেঘ বাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আলোমগির হোসেনকে পুলিশি অভিযান চালিয়ে আটক করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ (১৭ ডিসেম্বর) বুধবার দুপুরে কালমেঘ বাজারে আটক করা হয় তাকে।
গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ সংগঠন ৫ নং দুওসুও ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আলোমগির হোসেন( ৩৫) এর বাড়ি কালমেঘ আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকায় । নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আলোমগির হোসেন (৩৫) বুধবার বিকেলে ঠাকুরগাঁও আদালতের বিচারকের নিকট হাজির করা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়। আটকের বিষয়টি বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম নিশ্চিত করেন। উল্লেখ্য যে, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে ইতিপূর্বে বালিয়াডাঙ্গী থানায় বিস্ফোরক ও নাশকতা মামলা রয়েছিলো। বিগত আওয়ামীলীগে সরকারের শাসন আমলে গ্রেফতারকৃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আলোমগির হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার সর্বত্রই সন্ত্রাসী কর্মকাণ্ডে উপজেলাবাসী অতিষ্ঠিত হয়েছিলো। তাকে গ্রেপ্তারের সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মাঝে স্বস্তির ফিরে আসে।