1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুরে সালথায় নানা আয়োজনে বিজয় দিবস পালিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে সালথায় নানা আয়োজনে বিজয় দিবস পালিত

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান বিজয় দিবস ২০২৫ ইং পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এর আয়োজনে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্য উদয়ের সাথে সাথে সালথা থানা ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা শুরু করা হয়।

সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে ক্রমে সালথা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সালথা প্রেস ক্লাব, সরকারি কলেজ, সালথা সাব-রেজীস্টার অফিস, পল্লী বিদ্যুৎ ও উপজেলা বিএনপি, এনসিপি, উপজেলা গণধিকার পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৯ টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালথা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক চর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় উপজেলা পরিষদের চত্বরে বিজয় মেলা, (চারু,কারু স্থায়ীভাবে উৎপাদিত পণ্যের মেলা) এর উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্ণন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর , সহ-সভাপতি শাহীন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসেন, মোঃ জসিম মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী, এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ