1. admin@doinikbartamansongbadbd.com : admin :
উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: মাইনুল ইসলাম।

মহান বিজয় দিবস উপলক্ষে উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের উদ্যোগে উলিপুর রাসেল স্টুডিয়াম মাঠ প্রাঙ্গনে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। কুচকাওয়াজে পুলিশ, আনসার ও বিভিন্ন স্কাউট দলের সদস্যরা অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

সার্বিকভাবে উলিপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠান ছিল উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ