
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষক লীগ নেতার আমরা শিকার হয়েছেন পুলিশের সহকারি পরিদর্শক মুকুল। এ ঘটনায় ওই হামলাকারী কৃষকলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষক লীগের সহ-সভাপতি ওই গ্রামের ওসমান খানের ছেলে।
পুলিশ ও স্থানের সূত্রে জানা গিয়েছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় এক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে প্রশিক্ষণ বাধা প্রদান করেন এবং পুলিশের উপর হামলা চালায়।এতে থানার উপপরিদর্শক মুকুল আহত হন।
বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবুল রহমান খান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গেলে খোরশেদ খান বাধা প্রদান করেন, এবং পুলিশের উপর হামলা চালায়। এতে থানার সহকারী উপপরিদর্শক মুকুল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।