1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সখিপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সখিপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কোকিলা পাবর স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সখিপুর উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য বিভাগ, উপজেলা বিএনপি, কৃষক শ্রমিক জনতা লিগ,সখিপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল রনি,সখিপুর থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা,উপজেলা বিএনপি’র সভাপতি- সম্পাদক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি- সম্পাদক, সখিপুর প্রেসক্লাবের সাংবাদিকহস,বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি- সম্পাদক, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাধান।

এছাড়াও দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ