
মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের পূর্বেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রেসক্লাবের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এরপর রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমী মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। পরে বিভিন্ন স্কুল ও কলেজের স্কাউট দলের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে, চিত্র প্রদর্শনী প্রদর্শিত হয়।