
মো:কোরবান আলী রিপন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে জিয়া সাইবার ফোর্স। এ সময় জিয়া সাইবার ফোর্সের সভাপতি সামিউল ইসলাম শিশির, সিনিয়র সহ-সভাপতি রুবাইয়েত ইসলাম রেকাত,সহ-সভাপতি আরিফুর ইসলাম তাইফ সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জিয়া সাইবার ফোর্সের প্রতিনিধিরা বলেন, “১৯৭১ সালের এই দিনে অর্জিত স্বাধীনতা আমাদের অহংকার। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই বিজয়কে সমুন্নত রাখতে দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যেতে হবে।”
তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ সমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই জিয়া সাইবার ফোর্সের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া সাইবার ফোর্স উল্লাপাড়া বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।