1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বালিয়াডাঙ্গীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

১৯৭১ সালের এই দিনে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাম সংযোজিত হয়েছিল বিশ্বমানচিত্রে। একাত্তরের এই দিনে কুয়াশাঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য। উড়েছিল চিরগৌরবের লাল-সবুজ পতাকা। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

১৬ ডিসেম্বর, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণীর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর স্বাধীনতার অম্লান স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ,মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শহীদদের স্মরণে বালিয়াডাঙ্গী উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অর্জন কুমার দাস। এসময়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক , উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস থানা অফিসার ইনচার্জ বুলবুল আহমেদ, উপজেলা আনসার বেটেলিয়ান এর সদস্যরা , উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা , উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ