1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাঁশখালীতে ডিবির চেকপোস্টে অস্ত্রবাহী টেম্পু,৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, গ্রেফতার- ২ - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাঁশখালীতে ডিবির চেকপোস্টে অস্ত্রবাহী টেম্পু,৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার, গ্রেফতার- ২

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অভিযানে ফের বড় ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর পরিচালিত বিশেষ অভিযানে বাঁশখালী থানা এলাকা থেকে ৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি টেম্পুসহ ২ জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’-এর আওতায় অপরাধী, সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের নজিরবিহীন অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল বাঁশখালী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি জোরদার করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় বাঁশখালী-চট্টগ্রামগামী পাকা সড়কে মনোয়ারের দোকানের সামনে একটি সন্দেহজনক টেম্পু গাড়ি (চট্ট-মেট্রো-ফ-১১-০২২৬) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে টেম্পু গাড়ির ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়, যা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

এ ঘটনায় অস্ত্র বহনের সঙ্গে সরাসরি জড়িত খুরশিল আলম (৩২), পিতা—মোঃ সেলিম, সাং—ফরিদপুর, সেলিম মাঝির বাড়ি, হাতিয়া, নোয়াখালী এবং মোঃ হাসান ওরফে আকাশ (২৭), পিতা—জহিরুল ইসলাম, সাং—জঙ্গল কাইয়া, পুখিয়া, ভূজপুর, চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে এসেছে এবং এগুলো কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সঙ্গে সম্পৃক্ত কিনা—তা উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় চট্টগ্রাম জেলার প্রতিটি থানা এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযান আরও বেগবান করা হয়েছে।

অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ আপসহীন অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ