1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বালিয়াডাঙ্গীতে দৈনিক মানবাধিকার প্রতিদিন এর সংবাদকর্মী জয়নাল আবেদীনের বাড়িতে হামলা ও ভাংচুর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে দৈনিক মানবাধিকার প্রতিদিন এর সংবাদকর্মী জয়নাল আবেদীনের বাড়িতে হামলা ও ভাংচুর

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ইউনিয়নের ভানোর সাহাপাড়া গ্রামের দৈনিক মানবাধিকার প্রতিদিন এর সংবাদকর্মীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
আজ সরেজমিনে গিয়ে জানা যায় বাড়িতে প্রবেশ করার রাস্তায় টিউবওয়েলের ড্রেন এর ময়লা আবর্জনা ফেলে চলাচলে বাধা সৃষ্টি করায়, চার মাস পূর্বে বালিয়াডাঙ্গী থানায় মোঃ মন্তাজ আলী ও হবিবর রহমানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন সাংবাদিক জয়নাল আবেদীন। অভিযোগের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উভয় পক্ষেকে নিয়ে থানায় বসে বিষয়টি আপোষ মিমাংসা করে দেয়। আপোস মীমাংসায় বিবাদীরা ৯০ দিনের মধ্যে জয়নাল আবেদীনের ৫০ শতাংশ জমি যাহা অভিযুক্তরা জবরদখলে রাখেন , জয়নাল আবেদীনকে বুঝিয়ে দিবেন বলে মুচলিকাও প্রদান করেন।

কিন্তু সময় অতিক্রম হওয়ার পরেও তার জমি বুঝিয়ে না দিয়ে তাকে মারার এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন মন্তাজ আলী, হবিবর মন্তাজের মাতা আলেয়া এবং মন্তাজের স্ত্রী শিল্পী।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় জিডি নং ৮৪৩।

জিডির বিষয়টি তদন্ত করে থানা পুলিশ এনজিআর হিসেবে গণ্য করে বিজ্ঞ আদালতে পাঠান।
আদালত থেকে আসামির বিরুদ্ধে সমন জারি হলে আজ সকাল আনুমানিক ৯ টার দিকে বিবাদীরা তার বাড়িতে অন্যের জমি দিয়ে যাতায়াতের রাস্তায় কোদাল দিয়ে খনন করে এবং পানি ঢেলে কাদা করে ময়লা আবর্জনা ফেলে চলাচলে বাধার সৃষ্টি করতে থাকে।

এ সময় জয়নাল আবেদীন বাড়ির আঙিনা থেকে ভিডিও ধারণ করতে গেলে মনতাজ আলী, শিল্পী ও আলেয়া বেগমসহ তার পরিবার ইট পাটকেল ছুড়ে , বাড়ির টিনের বেড়া ভাঙচুর করে এবং লাঠিসোঁটা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকে।

নিরাপত্তার স্বার্থে তিনি তাৎক্ষণিক জরুরি ভাবে ৯৯৯ লাইনে ফোন দিলে থানাপুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এবিষয়ে সাংবাদিক জয়নাল আবেদীন আইনি ব্যবস্থা গ্রহণ করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ