1. admin@doinikbartamansongbadbd.com : admin :
খিদমাতুল কুরআন সংস্থার উদ্যোগে শীতের উপহার, শীত বস্ত্র বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খিদমাতুল কুরআন সংস্থার উদ্যোগে শীতের উপহার, শীত বস্ত্র বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মোঃ আল  আমিন জেলা প্রতিনিধি কুমিল্লা। 

খিদমাতুল কুরআন  সংস্থার উদ্যোগে, দেবিদ্বার ফতেহাবাদ গ্রামে, ফতেহাবাদ পূর্বপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের মুসল্লিদের মধ্যে,  ৪০ দিন যাবত জামাতের সহিত নামাজ আদায় করা  মুসল্লিদের মধ্যে উপহার স্বরূপ শীত বস্ত্র প্রদান করা হয়। 

১৩ই ডিসেম্বর শনিবার ২০২৫ মাগরিব নামাজের পর মুসল্লিদেরকে  নামাজের প্রতি উৎসাহিত করার জন্য এই উপহার  প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন,  ফতেহাবাদ গ্রামের কৃতি সন্তান,  খিদমাতুল  কুরআন সংস্থার, সম্মানিত সভাপতি, এবি ব্যাংক ভৈরব বাজার শাখার ভাইস প্রেসিডেন্ট, শাহানুর আলম (শাহিন মুন্সী )। 

ফতেহাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি ডাঃ আব্দুল কাদের। ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

শাহানুর আলম শাহিন মুন্সি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে  বলেন, আপনারা মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ  জামাতের সহিত  আদায় করেছেন, এজন্য উপহার স্বরুপ খিদমাতুল কোরআন সংস্থার পক্ষ থেকে এ সামান্য উপহার প্রদান করা হলো। 

আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবেন, আমাদের সমাজটা সুন্দর হবে, যুব সমাজ মসজিদ মুখী হবে, এটাই আমাদের একমাত্র চাওয়া। 

তিনি আরো বলেন, খিদমাতুল কুরআন সংস্থার উদ্যোগে এর আগেও ৪০ দিন জামাতের সহিত নামাজ আদায় করার জন্য যুবকদের মধ্যে বাইসাইকেল প্রদান করা হয়েছিল। 

এই সমাজের মানুষগুলোকে মসজিদ মুখী করার জন্য এধরনের উপর সামগ্রী প্রদান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। সমাজের যেকোনো ভাল কাজের পাশে থাকবে খিদমাতুল কুরআন সংস্থা। আর এ সংস্থার একজন প্রতিনিধি হিসেবে আমি শাহিন মুন্সি আপনাদের সেবায় সব সময় সাথে থাকব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ