1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভাঙ্গায় গভীর রাতে বিটুমিন লুট: কেয়ারটেকারকে বেঁধে ট্রাকে তুলে নেয় ডাকাতদল : - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভাঙ্গায় গভীর রাতে বিটুমিন লুট: কেয়ারটেকারকে বেঁধে ট্রাকে তুলে নেয় ডাকাতদল :

স্টাফরিপোর্টার আব্দুল মতিন মুন্সী
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক উন্নয়ন কাজের জন্য মজুদ রাখা বিটুমিন লুটের ঘটনা ঘটেছে। গভীর রাতে কেয়ারটেকারকে বেঁধে রেখে সড়ক উন্নয়নের কাঁচামাল ৪০ ড্রাম বিটুমিন ট্রাকে তুলে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে ভাঙ্গা–বরিশাল মহাসড়কের পাশে ভাঙ্গা পৌরসভার কৈডুবী রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা পৌরসভার সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ব্যবহারের জন্য মহাসড়কের পাশে মোট ৭০ ড্রাম বিটুমিন সংরক্ষণ করে রাখা হয়েছিল। ভোররাতের কোনো এক সময়ে একটি ট্রাকযোগে সেখানে উপস্থিত হয় ডাকাতদল। তারা কেয়ারটেকার রাজ্জাককে বেঁধে রেখে দ্রুততার সঙ্গে ৪০ ড্রাম বিটুমিন ট্রাকে তুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

চুরি হওয়া বিটুমিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মেসার্স বিল্লাহ কনস্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন বলেন, “পৌরসভার সড়ক উন্নয়ন নির্মাণকাজের জন্য কৈডুবী রেল ক্রসিংয়ের কাছে বিটুমিনগুলো রাখা ছিল। ভোররাতে ডাকাতদল ট্রাক নিয়ে এসে কেয়ারটেকারকে বেঁধে ৪০টি ড্রাম বিটুমিন নিয়ে যায়। মোবাইলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কেয়ারটেকার রাজ্জাককে উদ্ধার করি এবং পরে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে খোয়া যাওয়া বিটুমিন বা কাঁচামাল উদ্ধার করা সম্ভব হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সড়ক উন্নয়ন প্রকল্পের কাঁচামাল এভাবে লুট হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ