1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জুলাই বিপ্লবের সমন্বয়কের ওপর গুলির ঘটনায় ত্রিশালে প্রতিবাদী মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুলাই বিপ্লবের সমন্বয়কের ওপর গুলির ঘটনায় ত্রিশালে প্রতিবাদী মিছিল

জাকিয়া বেগম বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

জুলাই বিপ্লবের সম্মুখযুদ্ধা শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল

জুলাই বিপ্লবের সম্মুখযুদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ত্রিশাল উপজেলায় সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি (১৩ ডিসেম্বর শনিবার) ত্রিশাল সাব-রেজিস্টার অফিস মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজরুল অডিটোরিয়ামের সম্মুখে এসে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবিতে নানা স্লোগান দেন।

সুয়াদ তামজিদের সঞ্চালনায় এবং আহসানউল হকের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন—ইত্তেফাকুত ত্বলাবা ত্রিশাল মোমেনশাহীর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইকবাল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মুকতাদির, আল ইহসান ত্বলাবা পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইন, বালিপাড়া ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি সামিউল ইসলামসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি একজন বিপ্লবী কণ্ঠস্বর ও দেশের সার্বভৌম চেতনার অতন্দ্র প্রহরী। তাঁর ওপর হামলা দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও জনআকাঙ্ক্ষার ওপর আঘাতের শামিল। বক্তারা জোর দিয়ে বলেন, এ ধরনের কাপুরুষোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক আন্দোলনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ—উভয়েরই দায়িত্ব। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই অন্যায়ের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং জনগণ ঐক্যবদ্ধভাবে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার থাকবে।

উল্লেখ্য, কর্মসূচিতে ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সংগঠনের বিপুলসংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করে, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ