1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জামায়াতে যোগ দিলেন বিএনপির বহিষ্কৃত এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামায়াতে যোগ দিলেন বিএনপির বহিষ্কৃত এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

জামায়া‌তে ইসলামী‌তে যোগদান করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির সা‌বেক এম‌পি ও বর্তমানে বহিষ্কৃত নেতা বীর মু‌ক্তি‌যোদ্ধা মেজর(অব.) আখতারুজ্জামান রঞ্জন।

শ‌নিব‌ার সকা‌লে রাজধানীর মগবাজা‌রে জামায়াত কার্যাল‌য়ে গি‌য়ে‌ দ‌লের আমির ডা. শ‌ফিকুর রহমা‌নের কা‌ছে আখতারুজ্জামান। 

আজ শনিবার (১৩ডিসেম্বর) সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে যান আখতারুজ্জামান। সেখানে জামায়াতে ইসলামীর আমির ড.শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং জামায়াতের দলীয় ফরম পূরণ ক‌রে দ‌লে যোগ দেন। আখতারুজ্জামান যোগদানের বিষয়টি নিজেই গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে,আক্তারুজ্জামান রঞ্জন কি‌শোরগঞ্জ-২ আসন থে‌কে ১৯৯১ এবং ১৯৯৬ সা‌লে বিএন‌পির ম‌নোনয়‌নে এম‌পি নির্বাচিত হন। ২০১৮ সা‌লেও তি‌নি ধা‌নের শী‌ষের প্রার্থী হয়েছিলেন। ২০২২ সা‌লে দ্বিতীয়বা‌রের মতো বিএন‌পি থে‌কে ব‌হিষ্কার হওয়ার পর আর বিএন‌পি‌তে ফির‌তে পা‌রেন‌নি। 

জামায়া‌তের বিজ্ঞ‌প্তি‌তে মেজর আখতা‌রের যোগদান সম্প‌র্কে বলা হ‌য়ে‌ছে, দ‌লের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তিনি।

যোগদানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়মনীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেই আমি এই সংগঠনে যোগদান করেছি।

জামায়াতে ইসলামীতে যোগদানের সময় উপ‌স্থিত ছি‌লেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তার জামাতে ইসলামীতে যোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে তার নিজ এলাকা কটিয়াদীতে ব্যাপক আলোচনা সমালোচনা ঢেউ ব‌ইছে। বর্তমানে তার নিজ জেলা- উপজেলায় বিষয়টি ‘টপ অব দ্যা টক’এ পরিনত হয়েছে। পাশাপাশি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ