1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শরিফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে সালথায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শরিফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে সালথায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

সাংস্কৃতিক সংগঠন ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ফরিদপুরের সালথা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন হয়। উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজার চৌধুরী মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ -এর সভাপতিত্বে অনুষ্ঠানের সমাবেশে বক্তারা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে দ্রুত এই হামলার হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সবার সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান মজনু , উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী (নসরু) মাঝারদিয়া ইউপি সভাপতি ওয়ালিজ্জামান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক হোসেন, জামায়াত নেতা লিয়াকত হোসেন প্রমুখ।

এ সময় জামায়েত নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার বিচারের করতে হবে তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ