
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের রাগদৈল এলাকায় মরহুম আফজাজুল হক চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এলাকার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কচুয়া উত্তরাঞ্চলের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শ্রেণিভিত্তিক সিলেবাস অনুসারে প্রশ্নপত্র প্রণয়ন করে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে।
এ বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আরিফুল ইসলাম বলেন, “আমরা এলাকার শিক্ষার্থীদের, বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। আমরা চাই তারা শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলুক এবং সুস্থ প্রতিযোগিতায় অংশ নিক। ইনশাআল্লাহ, আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি বৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিকভাবে হবে পুরস্কার বিতরণ করা হবে।