সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি উল্লাপাড়া উপজেলার দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু,উল্লাপাড়া পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক, উল্লাপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন,যুগ্ন আহবায়ক রতন হোসেন,সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা,সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত। এসময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য সকলে এই জঘন্য ঘটনার সাথে জরিতদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে বিচারের দাবী জানান এবং সেই সাথে নির্বাচন কমিশনকে সকল দলের প্রার্থীদের নিরাপত্তা জোরদারের দাবী জানান।