1. admin@doinikbartamansongbadbd.com : admin :
এন্টি করাপশন মুভমেন্ট ঢাকা বিভাগের নেতৃত্বে সালমান মাহমুদ ও ইউসুফ হোসেন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এন্টি করাপশন মুভমেন্ট ঢাকা বিভাগের নেতৃত্বে সালমান মাহমুদ ও ইউসুফ হোসেন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য কাজ করছে এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম)। সরকারকে সহযোগিতা করে জনসাধারণকে নির্বিঘ্নে ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, চাকরি, বাসস্থানসহ দৈনন্দিন জীবন যেন সুন্দর ও নিখুঁত ভাবে পরিচালনা করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করাই এসিএম এর উদ্দেশ্য। 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম) দুর্নীতি বিরোধী সোসাইটি আন্দোলন ঢাকা বিভাগীয় কমিটির ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
রাজধানীর বনানীস্থ এসিএমের নিজস্ব কার্যালয়ে যোগ্যতার ভিত্তিতে যাচাই বাচাইয়ের মাধ্যমে ঢাকা বিভাগীয় কমিটির নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়। 
বিশিষ্ট নির্মাতা ও সাংবাদিক সালমান মাহমুদকে সভাপতি ও ব্যবসায়ী ও নজরুল গবেষক ইউসুফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ঢাকা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ড. এনায়েত উল্লাহ সৈয়দ শিপুল, এডভোকেট আবুল কালাম আজাদ, নাজমা ইসলাম ডলি, নাসিমা আক্তার, জাহিদ বাবুল, এস এম, রুবায়েত উল ফেরদৌস।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছে শাহীন বাবু, শহিদুল ইসলাম, আতাউর রহমান অনন্ত, আতিক ডালিম। সাংগঠনিক ও প্রচার গবেষণা বিষয়ক সম্পাদক মৃদুল মিঠু। অর্থ সম্পাদক আহম্মেদ হোসেন ডিএম। আন্তর্জাতিক এবং আইসিটি বিষয়ক সম্পাদক জুয়েল রহমান। দফতর সম্পাদক জামাল শিকদার। নির্বাহী সদস্য হিসেবে আছেন ফয়সাল আহমেদ, জেরিনা আক্তার, শফিকুল ইসলাম শুভ, শামিম আহমেদ মামুন, সিয়াম হোসেন, রাফিয়াদ মাহমুদ সিজয় ও সাথি রহমান।
ঢাকা বিভাগীয় কমিটির উপদেষ্টা মণ্ডলিতে আছেন রেদোয়ান আহমেদ, নাসিম রহমান প্রমুখ।
১৩ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সকাল ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট মিলনায়তনে “দেশের সু নাগরিকের দায়িত্ব এবং দুর্নীতি প্রতিরোধ আন্দোলন” শীর্ষক বিশেষ সেমিনার এবং এসিএম ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এন্টি করাপশন মুভমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ