1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে এক অষ্টম শ্রেণির স্কুল পড়ুয়া ছাত্রীর মৃত্যু - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে এক অষ্টম শ্রেণির স্কুল পড়ুয়া ছাত্রীর মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের মার্শাল ডাঙ্গী গ্ৰ্যামের গুরুদাস রায়ের মেয়ে সঙ্গীতা রায় নামের এক স্কুল ছাত্রীর সাপে কাঁটার মুত্যুর খবর পাওয়া গেছে। ওই স্কুল ছাত্রীর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের মার্শাল ডাঙ্গী গ্ৰ্যামের গুরুদাস রায়ের মেয়ে ও লোহা গাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সাপে কাঁটার পর ঝার ফুক করার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া সময় নষ্ট করেছেন পরে (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় দিকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ রকিবুল ইসলাম। তিনি বলেন, মাথার উপরভাগে সাপের কামড় ছিল। শেষ সময়ে হাসপাতালে নিয়ে আসার কারণে আমরা চেষ্টা করেছি, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের লোকজন প্রায় ৫ ঘন্টা ঔঝার নিকট ঝাঁড়ফুকে সময় নষ্ট করে ফেলেছেন।
মৃত স্কুলছাত্রী সঙ্গিতা রায় (১৩) উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে। লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। সাপে কাটা নিহত সঙ্গিতার রায়ের কাকা সাতানু সিংহ জানান, (বৃহস্পতিবার) ভোর ৪টার সময় ঘুমের ঘরে সাপে কামড় দেয় স্কুলছাত্রীকে। মাথায় কামড়ানোর কারণে শুরুতে বুঝে উঠতে পারছিল না আসলে কিসে কামড়েছে। নিজেরাই বিভিন্ন ভাবে বিষ নামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে সকাল ৯ টায় দিকে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ৫ ম তলায় তোলার সময় মারা যায় ওই স্কুলছাত্রী। এদিকে (১২ ডিসেম্বর ) শুক্রবার দুপুর ২টার সময় সঙ্গিতা রায়ের শেষকৃত্য সম্পন্ন করেছেন বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ