1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদীতে জয়িতা সংবর্ধনা পেলেন মহিলা দলের নেত্রী তাজ মহল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কটিয়াদীতে জয়িতা সংবর্ধনা পেলেন মহিলা দলের নেত্রী তাজ মহল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘বেগম রোকেয়া দিবস-২০২৫’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে সফল পাঁচজন বিশেষ নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা প্রদান করা হয়।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে ।

নারী ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দেওয়া হয় কটিয়াদী উপজেলার পাঁচ বিশেষ নারীকে। এই পাঁচ জয়িতার মধ্যে রয়েছেন কটিয়াদী উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য বিশেষ অবদান রাখা এক নারী। তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদিকা ও কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়ার সহধর্মিণী বেগম তাজ মহল ।

বেগম তাজ মহল কটিয়াদী উপজেলার চারিপাড়া গ্রামের একজন নারী জাগরণের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

বেগম তাজ মহল দীর্ঘদিন ধরে কটিয়াদী উপজেলায় নারীদের কল্যাণে কাজ আসছেন পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা হয়ে সমাজ ও দলের অসহায় নারীদের কল্যাণে কাজ করে আসছেন। সেইসাথে নারীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। নারী নেতৃত্বে তার এসব অনবদ্য ভূমিকা তাকে আজ এ পুরস্কারে ভূষিত করা হয়। তিনি পুরষ্কার প্রাপ্ত হয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, এই পুরস্কার ও এই স্বীকৃতি শুধু আমার একার ন‌য়, এই পুরস্কার সমাজের প্রতিটি নারীকে আমি উৎসর্গ করতে চাই। তিনি আরো বলেন এই আমার প্রাপ্য মানে সমাজের নারীদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষায় আমাকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার নতুন পথ উন্মোচনে দায়িত্ব অর্পিত করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ