1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সাচনা বাজারে হাতপাখার মিছিল: সুনামগঞ্জ–১ আসনে অধ্যাপক ডা. রফিকুলের পক্ষে প্রচারণা জোরদার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাচনা বাজারে হাতপাখার মিছিল: সুনামগঞ্জ–১ আসনে অধ্যাপক ডা. রফিকুলের পক্ষে প্রচারণা জোরদার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ–১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীর সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে হাতপাখা প্রতীকের মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত এ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার নির্বাহী সদস্য এম. সালমান আহমদ সুজন। বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা সভাপতি মুফতি মাওলানা তাওহীদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা কামাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মো. শওকত মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মো. আব্দুস সোবাহান, ইসলামী যুব আন্দোলন সভাপতি ইকবাল হোসেন, দ্বীনি সংগঠনের নেতা হযরত আলী, ডাক্তার আব্দুল্লাহ, আলী হোসেন, আলাই মিয়া, সাদেক মিয়া সহ আরও অনেকে।

বক্তারা বলেন, “স্বাধীনতার পর ৫৪ বছরে যে উন্নয়ন হয়নি, আমরা সুযোগ পেলে ইনশাআল্লাহ পাঁচ বছরে তার চেয়ে বেশি উন্নয়ন করে দেখাবো। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে চাই। বাংলাদেশ থেকে দুর্নীতি কমাতে পারলে উন্নয়নের গতি আরও বহুগুণ বাড়বে।”

তারা আরও বলেন, দেশের কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিছিল শেষে নেতাকর্মীরা হাতপাখা মার্কায় ভোট চেয়ে উপস্থিত জনতার প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।

১২.১২.২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ