
এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘বেগম রোকেয়া দিবস-২০২৫’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে সফল পাঁচজন বিশেষ নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা প্রদান করা হয়।
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে ।
নারী ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দেওয়া হয় কটিয়াদী উপজেলার পাঁচ বিশেষ নারীকে। এই পাঁচ জয়িতার মধ্যে রয়েছেন কটিয়াদী উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য বিশেষ অবদান রাখা এক নারী। তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদিকা ও কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়ার সহধর্মিণী বেগম তাজ মহল ।
বেগম তাজ মহল কটিয়াদী উপজেলার চারিপাড়া গ্রামের একজন নারী জাগরণের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বেগম তাজ মহল দীর্ঘদিন ধরে কটিয়াদী উপজেলায় নারীদের কল্যাণে কাজ আসছেন পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা হয়ে সমাজ ও দলের অসহায় নারীদের কল্যাণে কাজ করে আসছেন। সেইসাথে নারীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। নারী নেতৃত্বে তার এসব অনবদ্য ভূমিকা তাকে আজ এ পুরস্কারে ভূষিত করা হয়। তিনি পুরষ্কার প্রাপ্ত হয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, এই পুরস্কার ও এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই পুরস্কার সমাজের প্রতিটি নারীকে আমি উৎসর্গ করতে চাই। তিনি আরো বলেন এই আমার প্রাপ্য মানে সমাজের নারীদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষায় আমাকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার নতুন পথ উন্মোচনে দায়িত্ব অর্পিত করা হয়েছে।