1. admin@doinikbartamansongbadbd.com : admin :
স্ত্রীর পরীক্ষা দেখতে বাধা—রামদা নিয়ে কলেজে ঢুকে তাণ্ডব - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্ত্রীর পরীক্ষা দেখতে বাধা—রামদা নিয়ে কলেজে ঢুকে তাণ্ডব

স্টাফ রিপোর্টার, আব্দুল মতিন মুন্সী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডিগ্রি পরীক্ষার কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ায় দেশীয় অস্ত্র রামদা হাতে নিয়ে কলেজে তাণ্ডব চালিয়েছেন এক যুবক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) আলফাডাঙ্গা আদর্শ কলেজে এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

সিসিটিভি ভিডিওতে দেখা যায়—একটি মোটরসাইকেলে দুই যুবক কলেজের মূল ফটক দিয়ে প্রবেশ করেন। পেছনে বসা যুবক আল সাদ বড় রামদা উঁচিয়ে কলেজ ভবনের দিকে দৌড় দিলে সবাই ভয়ে সরে যায়। পরে তারা ভবনের ভেতরে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে বের হয়ে যায়।

কে এই আল সাদ?

স্থানীয় সূত্রে জানা যায়, আল সাদ পৌরসভার কুসুমদি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পূর্বে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তার মামা মো. আমিরুল ইসলাম পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন। তার সঙ্গে থাকা অপর যুবক সাদি (২৫) পৌরসভার শ্রীরামপুরের গফুর খাঁর ছেলে।

ঘটনার সূত্রপাত

আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ এম এম মজিবুর রহমান মুজিব বলেন—আল সাদের স্ত্রী ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী। দুপুর ১২টার দিকে তিনি পরীক্ষাকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে পিওন নাজমুল বাধা দেন। কিন্তু তিনি জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন।
অধ্যক্ষ বলেন, “আমি তাকে বের হওয়ার অনুরোধ করলে সে উত্তেজিত হয়ে বলে—আমার স্ত্রী কোথায় বসেছে দেখবো। এরপর হাত উঁচিয়ে বলে—আমাকে চিনেন? দেখে নেব! থানা পুলিশ সব দেখতেছি।”

পরিসংখ্যান বিভাগের শিক্ষক সমীর কুমার বিশ্বাস বাধা দিলে আল সাদ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

অধ্যক্ষ আরও জানান—এর ২০ মিনিট পর আল সাদ মোটরসাইকেলে রামদা হাতে কলেজে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেন। খবর পেয়ে পুলিশ আসার আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান।

স্থানীয় নেতাদের প্রতিক্রিয়া

ঘটনার পর স্থানীয় বিএনপির কয়েকজন নেতা কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে দুঃখ প্রকাশ করেন এবং আল সাদের পক্ষ থেকে ক্ষমা চান। পরে তাদের মাধ্যমে আল সাদ একটি মুচলেকাও দেয় বলে জানা গেছে।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের বক্তব্য

আলফাডাঙ্গা থানার ওসি মো. হাসনাত বলেন—“খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছিল। তবে যুবককে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ