1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কালীগঞ্জে ১০০০ জন শীতার্তদের মাঝে নাজমুল গণি লাভলুর শীতবস্ত্র বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

কালীগঞ্জে ১০০০ জন শীতার্তদের মাঝে নাজমুল গণি লাভলুর শীতবস্ত্র বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জে জেলা বিএনপির আহবায়ক গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম পি একেএম ফজলুল হক মিলন এর পক্ষে এক হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলু।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ ঘঠিকার সময় কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন লিটন, খোরশেদ আলম কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ শাওন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান প্রমূখ।
কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রুহুল আমিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস, পৌর যুবদলের সদস্য সচিব মো. রাশিদুল হাসান রিপন, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ শওকত আকবর, পৌর কৃষক দলের সভাপতি মো. হায়দার আলী শেখ প্রমূখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক যুবদল নেতা নাদিম আহমেদ, সাবেক ছাত্রনেতা আজিজুল হক নান্নু, উপজেলা যুবদলের সাবেক সদস্য দিদার মাহমুদ অপু, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হানিফ শিকদার মুক্তা।
সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলু বলেন, গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন ভাইয়ের দিক নির্দেশনায় আজ আমি এক হাজার শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম পি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন ভাইকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন ব্যাপকভাবে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড করতে পারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ