1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে কিশোরগ্যাংদের  দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে কিশোরগ্যাংদের  দেওয়া আগুনে পুড়ে গেছে বসতঘর

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে কিশোর গ্যাংদের দেওয়া আগুনে পুড়ে গেছে এক প্রবাসীর বসতঘর। 

ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১ টায় উপজেলার লামচর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী লিটন হাওলাদারের বাড়ীতে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে লিটন হাওলাদার এর ছেলে মুহাম্মদ ইউসুফ অভিযোগ করেন। 

লিটন হাওলাদারের ছেলে ইউসুফ জানান গত কিছুদিন ধরে একই গ্রামের নোয়াবাড়ির বাসিন্দা নিরব ও মোহনের সঙ্গে বিরোধ চলছে। তারা বিভিন্ন সময়ে আমাকে হুমকি ধমকি দিয়েছে এবং মারধরও করেছে।এলাকায় তাদের একটি কিশোর গ্যাং আছে। 

লিটনের স্ত্রী জানান, গভীর রাতে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন দৌড়ে ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করে  ততক্ষণে ঘরের অর্ধেক পুরে ছাই হয়ে যায়।  তিনি আরও বলেন, “আমরা সাধারণ মানুষ। আমরা আইনের মাধ্যমে সঠিক বিচার চাই।

মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজ উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে আইননানুগব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, এলাকায় কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বেড়ে যাওয়ায় চুরি, ডাকাতি,ছিনতাই  মারামারি, ভাঙচুর ও বসতঘরে আগুন দেওয়ার মতো অপকর্ম দিন দিন বেড়েই চলেছে , যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

তাদের দাবি, কিশোরগ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ড বন্ধে এখনি পদক্ষেপ নিতে হবে।নতুবা তাদের বেপরোয়া কর্মকান্ডে এলাকায় অপরাধ আরও  বেড়ে যাবে  আমরা  দ্রুত তদন্ত সাপেক্ষে  দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। 

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। 

মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২

তাং-১১-১২-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ