1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদীতে বেগম রোকেয়া দিবসে 'জয়িতা সম্মাননা' পেলেন ৫ নারী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কটিয়াদীতে বেগম রোকেয়া দিবসে ‘জয়িতা সম্মাননা’ পেলেন ৫ নারী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘বেগম রোকেয়া দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে পাঁচজন সফল নারীকে ‘জয়িতা’ সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (১০ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছর বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
পাঁচ জন নারীকে তাদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত নারীরা হলেন, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আচমিতা ইউনিয়নের চারিপাড়া সিদ্দিকা ইসলাম, শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জনকারী কটিয়াদী পৌরসভার পূর্বপাড়ার সাদেকা সুলতানা, সফল জননী নারী মসূয়ার রাবেয়া বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী আচমিতার গনেরগাঁও এর সুফিয়া খাতুন, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় কটিয়াদী পৌরসভার চারিপাড়ার তাজ মহল।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চলনায় ও কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোহাইমিনুল আরিফ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা মডেল ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ জজ মিয়া, ছাত্র সমাজের প্রতিনিধি আব্দুল্লাহ নোমান, হযরত আলী, শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ