1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সুনামগঞ্জ–০১: আলোচনার শীর্ষে ইসলামী আন্দোলনের প্রার্থী ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ–০১: আলোচনার শীর্ষে ইসলামী আন্দোলনের প্রার্থী ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জ–০১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী, শিক্ষক ও সমাজনিষ্ঠ ব্যক্তিত্ব আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের ভোট-রাজনীতিতে নতুন সমীকরণ গড়ে তুলছেন। তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা, স্থানীয় প্রভাব এবং মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকাকে ঘিরে তিনি আট দলীয় সমঝোতার আলোচনাতেও গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে এসেছেন বলে রাজনৈতিক মহলে মতামত তৈরি হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর থেকেই চার উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, জনসমর্থন বাড়ানো এবং নানামুখী সামাজিক উদ্যোগে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে সাধারণ মানুষ তাঁর প্রতি আস্থা প্রকাশ করছে। শিক্ষা খাতে অবদান, অতীতের মানবিক কার্যক্রম এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব তাঁকে একজন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত করেছে।

এলাকাজুড়ে ইসলামী আন্দোলনের তৃণমূল পর্যায়ের সক্রিয় প্রচারণা, প্রার্থীর সততা, বিনয়ী আচরণ ও ইতিবাচক ভাবমূর্তি তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ করে হাওরাঞ্চল ও সীমান্তবর্তী গ্রামগুলোতে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে তাঁর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

স্থানীয় জনমতের একটি অংশ মনে করছে—বর্তমান রাজনৈতিক সমীকরণে আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরীকে ঘিরে একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। মাঠপর্যায়ের পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া বলছে, এ মুহূর্তে আলোচনার শীর্ষে থাকা তাঁর অবস্থান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ফলে সুনামগঞ্জ–০১ আসনকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষণও আরও তীব্র হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ আসনে আগের যেকোনো সময়ের তুলনায় সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে। আট দলীয় সমঝোতায় যদি আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলামের নাম আলোচনায় থাকে, তবে এবারের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ–০১ আসনে নতুন চিত্র দেখা যেতে পারে।

তাঁদের ধারণা—আসন্ন নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ–০১ আবারও দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।

১০.১২.২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ