1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কটিয়াদী উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সবুজের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা একাডেমী সুপারভাইজার মুহাইবিন, শিক্ষক মাওঃ মোঃ জসিম উদ্দিন, সাবেক ব্যংক কর্মকর্তা আলা উদ্দিন, শিক্ষক সাবিনাজ পারভীন প্রমুখ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি লাবনী আক্তার তারানা বলেন শিক্ষাখাতে নৈতিক শিক্ষার উপর আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে সেইসাথে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি উপজেলার সকল নাগরিকদের সাথে নিয়ে একটি দুর্নীতি মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ