1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নানা আয়োজনের মধ্য দিয়ে বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস পালিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস পালিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি, নারী ও কন্যার সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাস এর নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ নেয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বালিয়াডাঙ্গী বাজারের বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সদস্য ডাক্তার তোফাজ্জল হোসেন তোফায়েলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্জুন কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, পল্লী দারিদ্র বিমোচন ফান্ডেশন কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাহারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক এসএম মশিউর রহমান। আলোচনা সভা শেষে সমাজ উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৫ জন জয়িতা নারীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন—পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের মুনসুরা বেগম, চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রামের লিপি আক্তার ও চাড়োল গ্রামের কল্পনা রাণী, ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের মনোয়ারা বেগম, দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের ফাইমা বেগম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ