1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামে থালতা থেকে চাঁনপুর রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সাবেক এমপি; মোশারফ হোসেন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে থালতা থেকে চাঁনপুর রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সাবেক এমপি; মোশারফ হোসেন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা থেকে কালাসিংড়া মধ্যে বাঁশো বাজার দিয়ে চানপুর পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির শেষে আনুষ্ঠানিকভাবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মোশারফ হোসেন বলেন; এই সড়কটি পাকাকরণ ছিল এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশা।সড়কটির সম্পন্ন হলে মানুষের দৈনন্দিন যাতাযাত আরো সহজ হবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন এবং শিক্ষা কার্যক্রমে গতি আসবে।

সে সময় উপস্থিত ছিলেন; নন্দীগ্রাম উপজেলার বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন,নন্দীগ্রাম উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান(প্যানেল-১) শামসুর রহমান, থালতা মাঝগ্রাম ইউনিয়নের (প্যানেল-২) চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন,৯নং ওয়ার্ড ইউপি সদস্য কায়ছার আলী, থালতা মাঝগ্রাম ইউনিয়নের বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ,মোস্তফা আলী সহ বিএনপি,কৃষকদল,ছাত্রদল যুবদল,স্বেচ্ছাসেবীদল সহ বিভিন্ন দলের নেতাকর্মীবিন্দু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ