1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ময়মনসিংহে প্রথমবারের মতো ‘মোবাইল কেয়ার সেন্টার’-এ সব মোবাইলের অরিজিনাল পার্টসের গ্যারান্টি ও ওয়ারেন্টি সুবিধা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রথমবারের মতো ‘মোবাইল কেয়ার সেন্টার’-এ সব মোবাইলের অরিজিনাল পার্টসের গ্যারান্টি ও ওয়ারেন্টি সুবিধা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ।

মোবাইল রিপেয়ারিং সেক্টরে দীর্ঘদিন ধরেই প্রতারণা, নকল পার্টস এবং অনাকাঙ্ক্ষিত ঝামেলার অভিজ্ঞতার কথা শোনা যায় গ্রাহকদের কাছ থেকে, এই সমস্যার সমাধান নিয়ে ময়মনসিংহে প্রথমবারের মতো আধুনিক সুবিধা ও পূর্ণ নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি নিয়ে কার্যক্রম শুরু করেছে “মোবাইল কেয়ার সেন্টার” শহরের গ্রাহকদের জন্য এটি এক নতুন যুগের সূচনা এনে দিয়েছে।

গত ১ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগীয় নগরীর প্রাণকেন্দ্র গাংগিনাপাড় ট্রাফিক মোড়ের বর্ণালী সিটি সেন্টারের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই প্রতিষ্ঠানটির, তরুণ ও অভিজ্ঞ উদ্যোক্তাদের একটি দল গ্রাহকদের সম্পূর্ণ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছে।

মোবাইল কেয়ার সেন্টারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে সব ব্র্যান্ডের মোবাইল ফোনের ১০০% অরিজিনাল পার্টস পাওয়া যাচ্ছে, বাজারে নকল বা রিফার্বিশড পার্টসের ভিড়ে গ্রাহকদের দীর্ঘদিনের প্রতারণার অবসান ঘটাতে চায় এই সেবা কেন্দ্রটি, অরিজিনাল পার্টসের সাথে থাকছে গ্যারান্টি ও ওয়ারেন্টি সুবিধা, যা ময়মনসিংহে এই প্রথম।

মোবাইল রিপেয়ারিংয়ে কেমন পার্টস ব্যবহার হচ্ছে এবং কাজটি কতটা মানসম্মত এসব নিয়ে গ্রাহকদের যে সংশয় তৈরি হয়, মোবাইল কেয়ার সেন্টার সেই জায়গায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার ঘোষণা দিয়েছে, গ্রাহকরা চাইলে নিজ চোখে কাজের প্রতিটি ধাপ দেখতে পারবেন।

শুধু রিপেয়ারিং বা পার্টস নয়, নতুন মোবাইল ফোন কেনার জন্যও রয়েছে ব্র্যান্ডের বিস্তৃত কালেকশন, ফলে এক জায়গায় গ্রাহকরা পাচ্ছেন কেনাকাটার পাশাপাশি বিক্রয়োত্তর সেবাও।

প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জনই তাদের প্রধান লক্ষ্য, ন্যায্য মূল্য, মানসম্মত সেবা এবং অরিজিনাল পণ্যের নিশ্চয়তার মাধ্যমে ময়মনসিংহে একটি স্থায়ী ও বিশ্বস্ত মোবাইল সেবা নেটওয়ার্ক গড়ে তুলতে চান তারা।

মোবাইল সেবায় নতুন যুগের সূচনা বলে বিবেচিত এই উদ্যোগ ইতোমধ্যেই আলোচনা তৈরি করেছে গ্রাহকদের মাঝে, অনেকেই আশা করছেন, ‘মোবাইল কেয়ার সেন্টার’ ময়মনসিংহের মোবাইল রিপেয়ারিং সেক্টরে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ