1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভেড়ামারার চেয়ারম্যান মোড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভেড়ামারার চেয়ারম্যান মোড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়া ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশনায়
ভেড়ামারা পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আজ বুধবার রাতে শহরের চেয়ারম্যান মোড়ে
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম।
দোয়া মাহফিল অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ইছা হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম, বিএনপি নেতা সাইফুল ইসলাম রোকন, আব্দুল হান্নান, ছানা উল্লাহ, মতিউর রহমান দুলাল, মজিবুর রহমান বাবু মন্ডল, সোহেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিল্পব হোসেন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান রুবেল ও আলমগীর হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন হাফেজ আনোয়ার হোসেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ