1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ভাদসা ইউনিয়নে গৃহহীন ঊষা রানীর পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাইদ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভাদসা ইউনিয়নে গৃহহীন ঊষা রানীর পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাইদ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পাইকর দাড়িয়া গ্রামে গৃহহীন ও অসহায় ঊষা রানীর জন্য নতুন ঘর নির্মাণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মোঃ ফজলুর রহমান সাইদ। স্বামী ও সন্তানহীন ঊষা রানী দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ কুঁড়েঘরে বসবাস করছিলেন। বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে জানতে পেরে তিনি এগিয়ে আসেন এবং ব্যক্তিগত ও সাংগঠনিক সহযোগিতায় তার জন্য নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন।

নতুন ঘরটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন, ইউনিয়নের ৭নং ওয়ার্ড সভাপতি আমির খসরু হিরুক, যুবনেতা সোহেল রানা,আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বর্ষাকালে ঊষা রানীর কুঁড়েঘরে পানি ঢুকত, শীতকালে বাতাসে কাঁপতে হতো, আর গ্রীষ্মে প্রচণ্ড রোদে ঘরটি থাকার অযোগ্য হয়ে পড়ত। মানবিক সংকটের বিষয়টি নেতৃবৃন্দের নজরে এলে অত্যন্ত দ্রুততার সঙ্গেই ঘর তৈরী করে দেওয়া হয়।

ঘর পেয়ে আবেগাপ্লুত ঊষা রানী জানান,
“আমার জীবনে কখনো ভাবিনি নতুন একটি ঘর পাব। আল্লাহ তাদের মঙ্গল করুন—তারা আমাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছেন।

এ ব্যাপারে এমপি প্রার্থী ফজলুর রহমান সাইদ বলেন,মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়া আমার দায়িত্ব। সমাজের যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে।

এদিকে এলাকাবাসীর মধ্যে এ উদ্যোগের ব্যাপক প্রশংসা দেখা গেছে। তারা মনে করেন, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়; মানুষের প্রকৃত কল্যাণে কাজ করাই একজন নেতার প্রধান দায়িত্ব—ফজলুর রহমান সাইদ সেই দায়িত্বই পালন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ