1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে মানহীন বীজ জব্দ ও ভ্রাম্যমান আদালতের জরিমানা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে মানহীন বীজ জব্দ ও ভ্রাম্যমান আদালতের জরিমানা

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:

মানহীন ধানের বীজ মজুদ অবস্থায় পাওয়া ও বিক্রির দায়ে ময়মনসিংহের ত্রিশালে এম এ ছালাম নামক সার ও বীজ ডিলার কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মানহীন বীজ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান।

তিনি জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ত্রিশাল পৌর বাজারের এম এ ছালাম নামক সার ও বীজ ডিলারের দোকানে মানহীন বীজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় সার ও বীজ ডিলারের দোকানে মানহীন ধানের বীজ মজুদ অবস্থায় পাওয়া গেলে বহিরাঙ্গন কর্মকর্তা, বীজ প্রত্যয়ন এজেন্সি, ময়মনসিংহ  বীজ আইন, ২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করলে তা আমলে নিয়ে বীজ আইন, ২০১৮ অনুসারে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয় এবং মানহীন বীজ জব্দ করা হয়।

এ সময় বীজ প্রত্যয়ন এজেন্সি, ময়মনসিংহ, বিএডিসি, ময়মনসিংহ এবং উপজেলা কৃষি কর্মকর্তা সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ