
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর সাথে সালথায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভার আগে সালথা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রধান অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ সেলিম মোল্লা, সিনিয়র সাংবাদিক আবু নাছের হোসাইন, মজিবুর রহমান, মনির মোল্লা সহ সভাপতি মিয়া লিয়াকত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোশারফ মাসুদ, দপ্তর সম্পাদক লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাংস্কৃতিক প্রক্রিয়ার সম্পাদক, পারভেজ মিয়া, কার্যনির্বাহী সদস্য এম কিউ হোসাইন বুলবুল, শরিফুল হাসান প্রমুখ।
মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।