1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম, পেলেন ধানের শীষ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম, পেলেন ধানের শীষ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ লক্ষ্মীপুর-১  রামগঞ্জ আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন সাবেক ডিএলডিপির চেয়ারম্যান  শাহাদাত হোসেন সেলিমকে। তিনি বিএলডিপি বিলুপ্ত ঘোষণা করে  বিএনপিতে যোগদান করার পরই তাকে নমিনেশন দেওয়া হয়। আজ সোমবার দলীয় কার্যালয়ে বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী  এক জনাকীর্ণ সমাবেশে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনে শাহাদাত হোসেন সেলিমকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করে। 

উল্লেখ্য যে,গত কয়েকদিনে  দেশের ২৭৩ টি আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনে কোন প্রার্থী ঘোষনা করা হয়নি।ফলে এই আসনের দলীয় নেতা কর্মী সমর্থক এবং সাধারন মানুষের মাঝে জল্পনা কল্পনার শেষ ছিল না। কি খবর রামগঞ্জ এসব পৌঁছলে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা দেখা দেয়। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। 

অন্যদিকে ঢাকা দক্ষিণ বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক কমিশনার এবং লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুনুর রশিদ বলেন  শাহাদাত হোসেন সেলিম আজকে মাত্র দলে যোগ দিয়েছেন আর আমি দীর্ঘ দিন থেকেই  দলের সাথে জড়িত আমি হামলা মামলা এবং জেল খেটেছি। আমিই এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছি। আমি সাধারণত জানি,দলের মহাসচিব বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন ঘোষণা করেন। কিন্তু তাকে তো মহাসচিব বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেননি। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের ঘোষণার অপেক্ষায় আছি। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ