1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বাগমারায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টের

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

রিনা ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান প্রমুখ।

ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মুকতাদির আহম্মদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ,প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহকারি অধ্যাপক আব্দুল মতিন, রমজান আলী, আসাদুজ্জামান, আকবর আলী, রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষিকা নাজমা খাতুন প্রমুখ।

এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দেয়া হয়। পরে দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ