1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নন্দীগ্রামের ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান(প্যানেল-১) দায়িত্ব পেলেন; শামছুর রহমান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামের ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান(প্যানেল-১) দায়িত্ব পেলেন; শামছুর রহমান

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(প্যানেল-১) হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন ইউনিয়নের জনপ্রিয় ও তিনবারের নির্বাচিত সদস্য শামছুর রহমান। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের একটি স্মারকের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। গত ২ ডিসেম্বর, বগুড়ার স্থানীয় সরকার বিভাগের ইউপি–১ শাখার উপ-পরিচালক রাজিয়া সুলতানা

স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন–২০০৯-এর ধারা ৩৩ (৫) অনুসারে শামছুর রহমানকে ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(প্যানেল-১) হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

শামছুর রহমান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য হিসেবে টানা তিনবার নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো সংস্কার, সামাজিক সমস্যা সমাধান এবং মানবিক সেবায় তিনি বিশেষ অবদান রেখে আসছেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও সাধারণ মানুষ তাকে একজন “সৎ, নিবেদিতপ্রাণ ও সহজপ্রাপ্য জন প্রতিনিধি” হিসেবে মূল্যায়ন করে থাকেন।
স্থানীয়রা জানান, তিনি বিপদে–আপদে সবসময় ইউনিয়নবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন— “জনগণের অর্পিত দায়িত্ব আমি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে পালন করবো। ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সবসময় কাজ করে যেতে চাই।”
এদিকে তার এই মনোনয়নকে স্বাগত জানিয়েছে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ। অনেকেই আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ