1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামির নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামির নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত।

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামির নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে এ গণসংযোগের আয়োজন করা হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার বিকাল তিনটায় বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া পৌরসভার উদ্যোগে কচুয়া বাজারে এ গণসংযোগের আয়োজন করা হয়। এ গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। আবু নছর আশরাফী বিকাল তিনটায় কচুয়া ডাকবাংলো থেকে গণসংযোগ শুরু করেন।তারপর আসরের নামাজের সময় হলে কচুয়া থানার সামনের মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজের পর পূনরায় গণসংযোগ শুরু করেন।তিনি  বাজারের প্রতি দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং আগামী দিনে একটি চাঁদা মুক্ত, দূর্নীতি মুক্ত, মাদক মুক্ত কচুয়া গড়তে আগামী নির্বাচনে তাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।তার এই ডাকে সারা দিয়ে বাজারের সমস্ত ব্যবসায়ীরা তাকে একটি সুন্দর কচুয়া গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মিসবাহ, পৌরসভার আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলি, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী,পৌরসভার সেক্রেটারি মনির হোসাইন সাইদি সহ আরও অনেক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ