
ফরিদপুরের সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলায় মোঃ রাজন মোল্লা (২৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২:৫০ মিনিটের দিকে সদর উপজেলা কানাইপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রেজন মোল্লা তেতুলিয়া গ্রামের মোঃ আলাউদ্দিন মোল্লার ছেলে। সালথা থানার ওসি তদন্ত কে এম মারুফ হাসান রাসেল বলেন, মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যার ঘটনায় শুক্রবার থানায় একটি মামলা দায়ের করে তার পরিবার।
মামলা রুজুর পর ২৪ ঘন্টা না পেরোতেই ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে সদর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে মামলার আসামি রাজন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় খুনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আত্মার ঘটনার সাথে তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলতেছে।
উল্লেখ্য, প্রতিদিনের ন্যায় শুক্রবার অনুমান ভোর ৪/৩০ মিনিটের দিকে রনকাইলের বাড়ি থেকে ব্যাটারী চালিত অটো ভ্যানে করে। গোপালগঞ্জের মুকসুদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন মাছ ব্যবসায়ী উৎপল সরকার। আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ৩/৪ জন দুর্বৃত্ত অটো গাড়ি এসে মাছ ব্যবসায়ী উৎপলের ভ্যান চালক ক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর সাথে বেঁধে রাখে। পরে মাছ ব্যবসায়ী উৎপল সরকারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের বাবা অজয় কুমার সরকার বাদি হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।