
ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় আজ শুক্রবার সন্ধ্যায় দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি
উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম।
দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আসলাম উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম রোকন,
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম মোল্লাসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।