1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে নেকমরদ ওরশ মেলা উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে নেকমরদ ওরশ মেলা উদ্বোধন

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী নেকমরদ ওরশ মেলা শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।
পীর হজরত শাহ নেকমরদ (রহ.)–এর দরগাহকে কেন্দ্র করে কয়েক শত বছর ধরে চলে আসা এই মেলা এখনো উত্তরাঞ্চলের অন্যতম বড় ধর্মীয় ও লোকজ সমাবেশ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। মেলা উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পায়গাম আলী। বৈরী আবহাওয়া সত্ত্বেও এলাকাবাসী ও ভক্ত-দর্শনার্থীরা প্রচুর সংখ্যায় অনুষ্ঠানে যোগ দেন।

‎ইউএনও মিজ খাদিজা বেগম বলেন, “নেকমরদ ওরোশ মেলা আমাদের ঐতিহ্যের মূল্যবান অংশ। নিরাপত্তা, শৃঙ্খলা আর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে সবাই যেন স্বাচ্ছন্দ্যে মেলা উপভোগ করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

‎মেলাকে ঘিরে নেকমরদ বাজারে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। থাকে নানা হস্তশিল্প, খেলনা, মাটির সামগ্রী, পোশাক ও খাবারের দোকান। শিশুদের আকর্ষণ ছিল নাগরদোলা আর বিভিন্ন বিনোদনের আয়োজন। সন্ধ্যার পর শুরু হয় পালাগান ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনা।

মেলার বিশেষ দিক হলো এর সামাজিক বন্ধন ও মিলনমেলা। বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসে পরিবার ও বন্ধুদের নিয়ে। ব্যবসায়ীরাও এ সময় বড় আকারে পসরা সাজান, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।

‎ধর্মীয় ভাবগাম্ভীর্য, স্থানীয় সংস্কৃতি এবং গ্রামীণ ঐতিহ্যের সুন্দর সমন্বয়ে নেকমরদ ওরোশ মেলা আজও উত্তরাঞ্চলের মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ হিসেবে টিকে আছে।

‎ঐতিহ্য, আধ্যাত্মিকতা আর মিলনমেলার চিরচেনা রূপে নেকমরদ ওরোশ মেলা ২০২৫ সালে আবারও প্রমাণ করেছে যে এটি শুধু ইতিহাস নয়, জীবন্ত সংস্কৃতি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ