1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের  ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের  ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। 

লক্ষ্মীপুরের রামগঞ্জে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রামগঞ্জ মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ‘মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানবতার কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রায় দেড় শতাধিক ইমাম উক্ত আলোচনা সভায়  অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আল্লামা হারুন আল মাদানী। প্রধান বক্তা ছিলেন আল-আসর ফাউন্ডেশনের সভাপতি শায়খ ফজলে এলাহী আজলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও মদিনাতুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শরীফ উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রহিম।

প্রধান অতিথি মাওলানা হারুন আল মাদানী বলেন, ইমামরা সমাজের চিন্তা ও চেতনার পথপ্রদর্শক। ন্যায়, সততা, সত্য এবং সুন্নাহভিত্তিক আদর্শ চরিত্র গঠনে তাঁদের ভূমিকা অপরিহার্য। তিনি দাওয়াতি কাজকে আরও সময়োপযোগী করার আহ্বান জানান।

প্রধান বক্তা শায়খ ফজলে এলাহী আজলাল বলেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করাই ইমামদের মূল দায়িত্ব। সমাজে বিভ্রান্তি, অন্যায় ও অবক্ষয় রোধে ইমামদের আত্মশুদ্ধি, জ্ঞানচর্চা ও মাঠপর্যায়ের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।

সভায় আদর্শ চরিত্র ও আমল, জ্ঞান ও দাওয়াত, সামাজিক নেতৃত্ব, ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরোধিতা, যুবসমাজকে সচেতন করা, পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং ইমামদের জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনা শেষে সভার কার্যক্রম সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ