1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মনোনয়ন অবৈধ”—ঝুনু বললেন, ধানের শীষের পক্ষে আমরা কাজ করব না - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনোনয়ন অবৈধ”—ঝুনু বললেন, ধানের শীষের পক্ষে আমরা কাজ করব না

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মুন্সী :

৬ ডিসেম্বর বোয়ালমারী উপজেলায় বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সহসভাপতি ও মনোনয়ন প্রত্যাশী মো. শামসুদ্দিন মিয়া ঝুনু তাঁর নিজ বাড়িতে অনুসারীদের নিয়ে এক ব্যাপক আলোচনা সভা আয়োজন করেন।

সভায় ঝুনু বলেন, “এই নমিনেশন অবৈধ। আমরা জাতীয়তাবাদীর কর্মী, কেউ ধানের শীষের পক্ষে কাজ করব না।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান বাবু, মো. জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, মো. আবুল কালাম আজাদ, এবং মো. শাহীন আনোয়ার।

ঝুনুর এই মন্তব্যে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। উপস্থিত কয়েকজন স্থানীয় নেতা জানান, দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তাঁরা দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য বজায় রাখবেন।

এছাড়া, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম এই বক্তব্যের প্রতিবাদে বলেন,
“বিএনপির মনোনয়ন অনেকেই চাইতে পারে, কিন্তু মনোনয়ন পাবে একজন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। সেখানে মনোনয়ন অবৈধ হয় কিভাবে?”
তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত ও শীর্ষ নেতৃত্বের নির্দেশনা সর্বাগ্রে গ্রহণযোগ্য এবং সকল কর্মীকে তা মেনে চলতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলের শীর্ষ নেতৃত্ব যখন কাউকে মনোনয়ন দেন, তখন তা রাজনৈতিকভাবে বৈধ হয়। তবে প্রার্থীর বৈধতা নির্ধারণ করে নির্বাচন কমিশন, যারা প্রার্থী কাগজপত্র, আইনি যোগ্যতা ও অন্যান্য শর্ত যাচাই করে।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মনোনয়ন বিতর্ক থাকলেও তারা দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আস্থা ও আনুগত্য বজায় রাখবেন। এক কর্মী বলেন, “আমরা বিএনপি করি, ধানের শীষের প্রতি আস্থা রাখবো ইনশাআল্লাহ।”

বোয়ালমারী উপজেলায় মনোনয়নকে ঘিরে রাজনৈতিক আলোচনার মাত্রা তীব্র, এবং সকলের নজর এখন নির্বাচন প্রক্রিয়া ও দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ