
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার আল কুরআন একাডেমী নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম উন্নয়ন ও সার্বিক প্রশাসনিক বিষয়াদি পর্যালোচনায় এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার লেখাপড়ার মান, ছাত্রদের সার্বিক অবস্থা, অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ বৈঠক আয়োজিত হয়।
৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এ বিশেষ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
বৈঠকে বিভিন্ন এজেন্ডা উপস্থাপন করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিগত মাসের রেজুলেশন পাঠ করেন কমিটির সদস্য মোঃ সোলায়মান সরকার। আলোচনায় মাদ্রাসার ছাত্রদের খাবার-দাবারের জন্য নতুন চুলা ক্রয়, শিক্ষার মানোন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এছাড়া নতুন ছাত্র ভর্তির কার্যক্রম আরও গতিশীল করতে মাওলানা মহসিন উদ্দিন ইকবালের নেতৃত্বে একটি নতুন কমিটি গঠন করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট আবু তাহের মেজবাহ, সদস্য মীর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আবু তাহের মাসুম, বিএসসি কামাল হোসেন, সাংবাদিক মোঃ আবু ইউসুফ উদয়, মাস্টার সোলায়মান সরকার, ব্যবসায়ী আব্দুল মান্নান পাঠান, আমির হোসেনসহ আরও অনেকে।
বৈঠক শেষে আগামী এক মাস পর পুনরায় বৈঠক আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়।