1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে ৪৪৪ বস্তা সার জব্দ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে ৪৪৪ বস্তা সার জব্দ

স্টাফ রিপোর্টের
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

রাজশাহীর বাগমারায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়ি থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা ৪৪৪ বস্তা সার জব্দ করেছে পুলিশ ও কৃষি বিভাগ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দানগাছি গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়ারেস আলী ওরফে ‘মুরগী বাবু’ পালিয়ে যান।

ওয়ারেস আলী (৩৫) ভবানীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং দানগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে খুচরা সারের ব্যবসা করেন।

উপজেলা কৃষি অফিস ও পুলিশ জানায়, বাড়ির একটি কক্ষ থেকে ২০০ বস্তা টিএসপি, ২০০ বস্তা ডিএপি ও ৪৪ বস্তা এমওপি সার জব্দ করা হয়। সারগুলো অবৈধভাবে পয়েন্টের বাইরে মজুত রাখায় তা সিলগালা করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অধিক মুনাফায় বিক্রির জন্য এসব সার গোপনে মজুত করা হয়েছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, “ওয়ারেস আলী খুচরা বিক্রেতা হিসেবে নিবন্ধিত। কিন্তু নিজ বাড়িতে এত বিপুল পরিমাণ সার মজুত করা সন্দেহজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

অন্যদিকে ওয়ারেস আলী দাবি করেন, জব্দ করা সব সার বৈধ এবং কাগজপত্রও রয়েছে। তিনি বলেন, এগুলো স্থানীয় দলীয় দুই নেতার লাইসেন্সে রাজশাহী বিএডিসি গুদাম থেকে উত্তোলন করা। বাজারে সার রাখার জায়গা না থাকায় বাড়িতে রাখতে হয়েছে।

তবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “সমন্বিত সার নীতিমালা অনুযায়ী ডিলার পয়েন্ট ছাড়া অন্য কোথাও সার মজুত করা সম্পূর্ণ অবৈধ।”

এই ঘটনায় বাগমারা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ