1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার সাচারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার সাচারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা মজবুতকরণ এবং তাকওয়া ও দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় দারুল আরকাম মডেল মাদ্রাসার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলার নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন। এখানে প্রত্যেক কর্মীকে নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হতে হয়। দেশের বর্তমান অবস্থা একটি সংকটময় সময় অতিক্রম করছে। এ মুহূর্তে জনগণের আস্থা আমাদের ওপর বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছে।”
তিনি আসন্ন নির্বাচনে গণসমর্থন আদায়ের জন্য মাঠপর্যায়ের কাজ জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, “সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামই একমাত্র বিকল্প।” এ জন্য তিনি মুহাদ্দিস আবু নছর আশরাফিকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান বক্তা বক্তব্য রাখেন ১নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসেন হেলালি। তিনি বলেন, “আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ পরিবর্তন চায়; তারা আর শোষণ–দুর্নীতি মেনে নিতে রাজি নয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং সাচার ইউনিয়নের সহকারী সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হোসাইন এর সভাপতিিত্বে ও সেক্রেটারি মারার নুরুল হকের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন ১নং সাচার ইউনিয়নের যুব বিভাগের সেক্রেটারি কবির হোসেন মোল্লা।পেশাজীবী ইউনিটের দায়িত্বশীল প্রফেসর মফিজুল ইসলাম,৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ইসমাইল হোসেনসহ আরও অনেকে।
প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ