1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার পাথৈরে জামায়াতে ইসলামের যুব সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার পাথৈরে জামায়াতে ইসলামের যুব সমাবেশ অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজকে সুশিক্ষা, সৎচরিত্র ও কল্যাণমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।এতে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর। তবে তিনি অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ দেলোয়ার হোসাইন।

হাফেজ দেলোয়ার হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “সমাজ পরিবর্তনে যুবকদের বিকল্প নেই। আগামী দিনের কল্যাণ রাষ্ট্র গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ২নং পাথৈর ইউনিয়নকে একটি আদর্শিক ও শান্তিময় এলাকায় পরিণত করা সম্ভব।” তিনি যুবকদের নৈতিক উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ২নং পাথৈর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান এবং পরিচালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মোঃ মাহফুজুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পাথৈর ইউনিয়নের আমির মাওলানা শহীদুল্লাহ, যুব বিভাগের উপজেলা সভাপতি শরিফুল্লাহ পাঠান, সহকারী সেক্রেটারি ইউসুফ পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলবদ্ধভাবে যুবকরা সমাবেশস্থলে যোগ দিলে পুরো স্থানটি উৎসবমুখর হয়ে ওঠে। সমাবেশে অংশগ্রহণকারী যুবকরা জানান, সুসংগঠিত ও সুশৃঙ্খল পরিবেশে এমন আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ