1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে  বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা    - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে  বেগম জিয়ার মিলাদ মাহফিলে অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা   

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অঝোরে কাঁদলেন  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আজ রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উপজেলা যুবদলের আহ্বায়ক  কবির হোসেন কাননের সভাপতিত্বে ও পৌর যুবদলের আহ্বায়ক জামাল হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারো দলীয় জোটের মুখপাত্র বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মনোয়ার হোসেন (জিএস মনোয়ার), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাসার সতু, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দুলাল হোসেন দুলাল, সদস্য সচিব, খোরশেদ রাব্বানী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হাসান, পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহীন আলম মুন্না প্রমূখ।

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর। 

মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২

তাং-০৫-১২-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ